চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চগড় জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম রাব্বু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তরুণ ছাত্রনেতা মো. আবিল ইমাম রাফি (মোহাম্মদ রাফিন)।
শুক্রবার (৭ আগস্ট) সংগঠনটির সাবেক সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. শাহিন (সোহান), সদ্য বিদায়ী সভাপতি মো. সোহাগ আলম, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মো. মামুন হকসহ সংগঠনের অন্যান্য সদস্যদের সম্মিলিত উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাজেদুর রহমান মারুফ, সাইফ, মিলন, বন্যা, মৃদুল, ফাহিম, প্রশান্ত, সিয়াম, বাপ্পি, ওয়াহিদ, গোপাল, তপন ও আজমির।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ব বৃদ্ধি, শিক্ষাবিষয়ক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি মো. মমিনুল ইসলাম রাব্বু বলেন, “পঞ্চগড় জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আবেগের জায়গা। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধনে আমরা সবাই ঐক্যবদ্ধ। পঞ্চগড় জেলার সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং সবার কল্যাণে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাফিন বলেন, সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সেবামূলক,শিক্ষার্থীবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ইনশাআল্লাহ আরও গতিশীল হবে। আমরা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে যে স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি, সেই স্বপ্ন বাস্তবায়নে সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করে যাব।”
নতুন কমিটির মাধ্যমে পঞ্চগড় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


















