Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী গ্রেপ্তার

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    আন্তর্জাতিক

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন ভারতের রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বিহারের পানির নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি এ দাবি জানান।

    ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে এক আলোচনায় সঞ্জয় কুমার ঝা বলেন, দীর্ঘদিনের এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচব্যবস্থা ও পানির সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত হওয়ায় বিহারের পানির সংকট আরও বাড়ছে বলে দাবি করেন তিনি।

    তিনি বলেন, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাব বিহারের ভূগর্ভস্থ পানির স্তরের ওপর পড়েছে। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি নতুন করে কার্যকর না করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

    বিহার সরকারের পূর্বাভাসের কথা উল্লেখ করে সঞ্জয় কুমার ঝা বলেন, ২০৫০ সাল নাগাদ রাজ্যটির অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হতে পারে। বিহারের দীর্ঘমেয়াদি পানির নিরাপত্তা ও মানুষের জীবিকা নিশ্চিত না করে চুক্তি নবায়ন করা হলে তা ক্ষতির কারণ হতে পারে।

    উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ডিসেম্বর মাসে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠান নিয়ে ভারতের ব্যাখ্যা

    গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    সীমান্তে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, আহত ১

    অসুস্থ হয়ে সাময়িক বিরতিতে ককরোচ পার্টির প্রধান, শিগগিরই ফিরছেন

    দিল্লির পর কলকাতায় মিছিলের প্রস্তুতি, অনুমতি চাইল ককরোচ জনতা পার্টি

    দিল্লির আন্দোলনে শিক্ষার্থীদের পাশে বলিউড তারকারা

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.