Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী গ্রেপ্তার

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    অপরাধ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    ছবি : সংগৃহীত।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপির এক নেতা ও এক পথচারী নারী আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির মূল দলের সদস্য বলে জানা গেছে।

    আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের রোড-২ এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেটকারে করে চারজন এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আলমগীরের মাথার ডান পাশ, পেটের ডান পাশ ও ডান পায়ে গুলি লাগে।

    পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে, একই ঘটনায় রাস্তা পার হওয়ার সময় এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

    পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর জানান, ওই এলাকায় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরসহ এক নারী আহত হয়েছেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আলমগীরের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী গ্রেপ্তার

    সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সাভারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডিবির হাতে গ্রেফতার ১

    মনোহরদীতে রাজীবসহ ৩ মাদক কারবারী গ্রেফতার,মামলা ও কারাদন্ড

    সাভারে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    চেক ও ফ্ল্যাট জালিয়াতি মামলায় তৃতীয়বার গ্রেপ্তার খসরু মিয়া

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.