বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটোকে বরণ এবং বিদায়ী চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) তেজগাঁওস্থ বিসিক প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিসিকের সার্বিক অগ্রগতি কামনা করেন। এ সময় তিনি নবনিযুক্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানান।
নবনিযুক্ত চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো তাঁর বক্তব্যে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিসিককে জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


















