Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    মোদির পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী

    টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

    কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে

    ওয়ারী থানার প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

    সাভারে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

    মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগ আদালতে উপস্থাপন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান।

    অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন শুনানিতে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার মক্কেলদের আসামি করা হয়েছে। তিনি অভিযোগ থেকে তাদের অব্যাহতির আবেদন জানান।

    উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

    প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরার ৩ নম্বর সেক্টরে আন্দোলনে আহতদের হাসপাতালে নিতে সহযোগিতা এবং ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণের সময় বিইউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    একই দিনে উত্তরা এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকার গুলিতে নিহত হন। এছাড়া উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে একটি এপিসির (আর্মড পারসোনেল ক্যারিয়ার) পেছনের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

    দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।

    এ মামলায় বর্তমানে আটজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান, হোসেন আলী, মনোয়ার হোসেন চৌধুরী রবিন, দেলোয়ার হোসেন ওরফে রুবেল, সোহেল রানা, শাহ আলম এবং ইরফানুল গাজী ওরফে সিয়াম। বাকি ১৮ জন আসামি পলাতক রয়েছেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে

    জামায়াতের উত্থান স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুরুল হক নুর

    নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বহাল, শিক্ষার্থীদের নতুন দুই দাবি

    আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

    শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বিশেষ দেশকে সুবিধা দিতে: প্রধানমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.