Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    মোদির পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী

    টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

    কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে

    ওয়ারী থানার প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

    সাভারে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    আন্তর্জাতিক

    মোদির পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

    মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

    এর আগে সোমবার দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেককে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

    রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কথা বলায় শিক্ষার্থীদের দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে।

    তিনি বলেন, “দেশের সবাই জানে শিক্ষা ও পরীক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা শুধু তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে নীরব।”

    পুলিশের পদক্ষেপকে ‘ভারতের সংস্কৃতিবিরোধী’ আখ্যা দিয়ে রাহুল বলেন, “দেশের তরুণদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাই ছিল তাদের ভবিষ্যতের ভরসা, সেটিও এখন সংকটের মুখে।”

    তিনি আরও অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রভাব বেড়েছে এবং সরকার শিক্ষার্থীদের চেয়ে শিল্পপতিদের বেশি গুরুত্ব দিচ্ছে।

    সংসদে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। তার দাবি, স্পিকারকে এ বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হলেও জানানো হয়েছে, সরকারের অনুমতি ছাড়া এ বিষয়ে বিতর্ক সম্ভব নয়।

    পরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও দলের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপালের সঙ্গে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারীদের খোঁজ নেন রাহুল গান্ধী।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    নিট প্রশ্নফাঁস: দায়ীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত, ঝাঁপ দিলেন প্রেমিক; হেঁটে চলে গেলেন প্রেমিকা

    হুথিদের হামলায় সৌদির পাশে পাকিস্তান

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ট্রাম্পের

    কার্ডিফে উন্মোচন হলো ‘ডিভলিউশনের জনক’ রডরি মর্গানের ব্রোঞ্জের ভাস্কর্য

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.