Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    মোদির পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী

    টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

    কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে

    ওয়ারী থানার প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

    সাভারে দুই নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    আন্তর্জাতিক

    নিট প্রশ্নফাঁস: দায়ীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো পরীক্ষার প্রশ্নফাঁস না হয়, সে জন্য পুরো পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভুল করার আহ্বান জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

    রিজিজুর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের স্বার্থে এমন একটি পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রশ্নফাঁসের কোনো সুযোগ থাকবে না।

    মোদি জানান, নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।

    বৈঠকে প্রধানমন্ত্রী সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলোকেও রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও তরুণদের ভবিষ্যতের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

    মোদির এই বক্তব্য এমন সময় এলো, যখন নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।

    সোমবার (২০ জুলাই) দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করতে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন।

    বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছেন।

    ভারতের অন্যতম বৃহৎ ভর্তি পরীক্ষা নিটে প্রতি বছর ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত মে মাসের পরীক্ষা বাতিল করা হয় এবং পরবর্তী সময়ে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়।

    এদিকে আন্দোলনের সমর্থনে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাসপাতালে নেওয়া হলেও তিনি হাসপাতাল থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

    অন্যদিকে আন্দোলনকারী সংগঠন সিজেপি জানিয়েছে, তাদের দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করে দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সরকার জানিয়েছে, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নিট প্রশ্নফাঁস ও রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে বিরোধী দলগুলোর বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম ব্যাহত হয়।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    মোদির পদত্যাগ দাবি করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত, ঝাঁপ দিলেন প্রেমিক; হেঁটে চলে গেলেন প্রেমিকা

    হুথিদের হামলায় সৌদির পাশে পাকিস্তান

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ট্রাম্পের

    কার্ডিফে উন্মোচন হলো ‘ডিভলিউশনের জনক’ রডরি মর্গানের ব্রোঞ্জের ভাস্কর্য

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা আটক

    পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিচার শুরুর আবেদন

    এমপি গাজী নজরুল ইস্যুতে বিবৃতি দিল জামায়াত

    আজকেই প্রথম ওরে নিয়ে এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.