মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
শনিবার (১৫ আগস্ট) সকালে সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১ টার দিকে সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামস্থ হানিফ ফুড ভিলেজ এর সামনে রংপুর হতে ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে মাদক পরিবহন কালে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন দিনাজপুর সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ বেগম (৬৮)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।


















