প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৫ জুলাই ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সততা, দক্ষতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সুশাসন, স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করারও নির্দেশনা দেন।
সৌজন্য সাক্ষাতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















