জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন।
আজ রবিবার (১০ মে) রাতে তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশে দেশ ছাড়বেন। নিজ ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফোরামে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।


















