মোঃ জাহিদ হোসাইন, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে সেল অ্যান্ড জিন ক্লাবের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে।
বিভাগীয় প্রধান ড. তারিকুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই কমিটি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে দক্ষ নেতৃত্ব প্রদান করবে। তিনি আশা প্রকাশ করেন, সেল অ্যান্ড জিন ক্লাব ভবিষ্যতে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রেসিডেন্ট: জাহিদুর রহমান (১৫তম ব্যাচ) ভাইস প্রেসিডেন্ট: মোছা. কেয়া খাতুন (১৬তম ব্যাচ) জেনারেল সেক্রেটারি: মো. ইব্রাহীম হোসাইন (১৯তম ব্যাচ) নতুন কমিটির নেতৃবৃন্দ ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের নেতৃত্বে বিভাগীয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা চর্চা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনী কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সেল অ্যান্ড জিন ক্লাব প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


















