গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলা ভয়েস-এর ভ্রাম্যমাণ সংবাদদাতা এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)-এর শ্রদ্ধেয় মাতা বাংলাদেশ সময় ৩১ মে ভোররাত ২:৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর বড় মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্তমানে তাঁর মরদেহ নিউইয়র্ক থেকে বাংলাদেশে আনার প্রস্তুতি চলমান রয়েছে।
বাংলা ভয়েস পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন আমিন।

















