যশোর সংবাদদাতা :
যশোরের শার্শায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত তামিম ইকবাল (১৬) উপজেলার গোগা বাজার সংলগ্ন এলাকার হারুন আর রশিদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। গত ২৬ জুন রাতে তিনি রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলান তামিম। এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে কুপ্রস্তাব দেওয়া হলে রাজি না হওয়ায়, শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জজো রপূর্বক ধর্ষণ করে তামিম।
পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত জানতে পরে বুধবার ১৫ জুলাই সকালে আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার দায়েরের পরপরই শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তামিমকে আটক করেন।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর হক জানান, শিশু ধর্ষের অভিযুক্ত তামিমকে আটক করে যশোর আদালতে সোপর্দ করা হচ্ছে।


















