চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই শতাধিক আবাসিক শিক্ষার্থী আতিথেয়তা গ্রহণ করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবির সার্বিক সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।
জানতে চাইলে রবিউল আলম রবি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হল সংসদের ভিপি মোহাম্মদ শাহরিয়ার আহমদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাত্রদলের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবে।


















