ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে ভয়াবহ হামলা-মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
মারধরের এই ঘটনা সামাজিক মাধ্যমে নিজেই জানান অভিনেত্রী। তার দেওয়া ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে দিয়াবাড়ি এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে তাদের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অভিনেত্রীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ি থেকে নামলে প্রাইভেটকারটির মালিক ও চালক মিলে উপন্যাসের ওপর চড়াও হন। তারা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পালিয়ে যান।


















