সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক অসাধারণ বৈশিষ্ট্য ছিল—সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন তিনি। উনি পরমতসহিষ্ণু এবং রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্ভট ও জঘন্য একটি বিচার হয়েছিল। বিচারক এমন একটি বাক্যও রেকর্ড করেছিলেন, যেখানে বেগম জিয়া নিজেই স্বীকার করেছিলেন—‘আমি মেরে খেয়েছি এতিমের টাকা?’ এ ধরনের বিচারবিপর্যয়ীর বিরুদ্ধে তিনি পত্রিকা ও মানুষের কাছে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ঘৃণা এবং ভালোবাসা প্রকাশ করতে পারছে। এজন্য এক নেত্রীর স্থান মানুষের হৃদয়ে, আরেকজনের স্থান বিতাড়িত ভূমিতে।


















