মো. সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি মো. আজিজুল হাকিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. আজিজুল হাকিম (পিতা: আব্দুস সাত্তার) উপজেলার চাকসা গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
প্রশাসন সূত্র আরও জানায়, মো. আজিজুল হাকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


















