ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাব মার্কেটের নিচতলায় ‘সময়তরঙ্গ নিউজ’ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য ও মতামত উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা মীর নাসিমুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ড. আলী রেজা, কোষাধ্যক্ষ দীপক পাল, সহ-সাধারণ সম্পাদক রহমান শিপলু, সাহিত্যসভা ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ এবং প্রকাশনা ও গবেষণা সম্পাদক রেখা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রাশেদ রহমান, স. ম. আজাদ, আরিফ আহমেদ, ইমাম হাসান সোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে আগামী ১৮ জুলাই (শনিবার) সংগঠনের কোষাধ্যক্ষ দীপক পালের একক সংগীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানটি সফল করতে সকল সদস্য এবং সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।


















