আশুলিয়ার জামগড়া এলাকা হইতে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ।
শনিবার (৬ জুন) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোসাঃ পায়েল বেগম (৩৫), স্বামী-রাসেল মিয়া, পিতা-মৃত আঃ রহমান, মাতা-মৃত কহিনুর বেগম, সাং-ডেন্ডাবর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ ফরিদ আলী মিয়া (৪৫), পিতা-মৃত আশরাফ আলী মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-ঠোলনারপাড়, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, ও মোঃ আবুল কালাম (৪০), পিতা-মৃত কুদরত আলী, মাতা-মৃত হামিদা খাতুন, সাং-চৈতা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা।
ডিবি পুলিশ জানায়,নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় ৫ জুন থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগীর চাচা। ওই অভিযোগের সূত্র ধরে আশুলিয়ার জামগড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, হানি ট্র্যাপ ও অপহরণের ঘটনায় ৩ সদস্য গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।















