যশোরে শুঁটকি মাছের ভিতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হজতর আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিবি’র এসআই কামরুজ্জামান নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল গণমাধ্যমকে জানান, নড়াইল থেকে যশোর গামী ‘অথৈই- সোহান পরিবহন’ নামের একটি পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয় হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আটক ব্যক্তি বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়েছে। এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















