Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    বিএফডিসিতে ফ্যাসিবাদের দোসর খসরুর অপতৎপরতা ও ষড়যন্ত্র

    সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

    ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

    সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা

    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি, ক্ষোভ ঢাকার

    হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ায় সাকিবের বাড়িতে হামলা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    আইন-আদালত

    প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আপাতত বন্ধ হয়ে গেছে। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এ নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। আদালত এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রুল নিশি জারি করে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

    জানা গেছে, গুলশান থানাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন আহমেদ (চিত্রনায়ক উজ্জ্বল) সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং-১০৮৫৬/২০২৬) দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে মামলা (নং-০৮/২০২৬) বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। সেই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ জানানো হয়।

    রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা ও সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. খাইরুল আলাম। শুনানি শেষে আদালত নির্দেশ দেন, সালিশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী ৮ আগস্টের নির্বাচনসহ নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত থাকবে।

    এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য তানবীর হাসান বলেন, ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চিত্রনায়ক উজ্জ্বলের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তা দুই মাসের জন্য স্থগিত করেছেন। তিনি বলেন, তাদের প্যানেল নির্বাচন অনুষ্ঠানের পক্ষেই ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চেষ্টা করা হয়েছে।

    অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক দাবি করেন, খোরশেদ আলম খসরু ও শামসুল আলম ইতোমধ্যে দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা টানা আরেক মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণেও নির্বাচন নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    চলচ্চিত্র প্রযোজক-পরিবেশকদের শীর্ষ এই সংগঠনটি দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভোটার তালিকা, গঠনতন্ত্র ও বিভিন্ন আইনি জটিলতার কারণে একাধিকবার নির্বাচন আয়োজনের উদ্যোগ ভেস্তে যায়।

    সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২২ সালের ২১ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। একই টিআইএনের আওতায় একাধিক ব্যক্তি ভোটার হওয়ার অভিযোগে আদালত নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন।

    পরবর্তীতে চলতি বছরের এপ্রিল মাসে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে এবং ভোট ব্যবস্থায় পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, একজন প্রযোজক যতগুলো চলচ্চিত্রই নির্মাণ করুন না কেন, তিনি একজন ভোটার হিসেবেই গণ্য হবেন। প্রথমে ১১ জুলাই ভোটের দিন নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে ৮ আগস্ট করা হয়। তবে সর্বশেষ হাইকোর্টের আদেশে সেই নির্বাচনও আপাতত দুই মাসের জন্য স্থগিত হলো।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    আদালতে লতিফ সিদ্দিকী: ‘ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’

    ভারতে পালানোর পথে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, আদালতে সোপর্দ

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

    জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাযজ্ঞ: সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    ফেরদৌস-শাওনসহ ২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    বিএফডিসিতে ফ্যাসিবাদের দোসর খসরুর অপতৎপরতা ও ষড়যন্ত্র

    সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.