Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    বিএফডিসিতে ফ্যাসিবাদের দোসর খসরুর অপতৎপরতা ও ষড়যন্ত্র

    সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

    ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

    সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা

    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি, ক্ষোভ ঢাকার

    হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ায় সাকিবের বাড়িতে হামলা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    রাজনীতি

    সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা

    ছবি : সংগৃহীত
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে ১১ দলীয় জোট। তবে পদযাত্রাটি সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।

    বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছে পুলিশি বাধার মুখে সেখানে অবস্থান নেন জোটের নেতাকর্মীরা। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে দুপুর দেড়টার দিকে তারা সেখান থেকে সরে যান।

    এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

    পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।’

    সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে দাবি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই। তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেব। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকব না। আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।’

    পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।’

    কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    হাসপাতালে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তি নেতাদের ওপর ছাত্রদলের হামলা

    জুলাই ও হাদি ব্যবসা চালু রাখতে হবে’: মাহমুদা মিতু

    মানব পাচারকারীদের দমনই হওয়া উচিত মূল লক্ষ্য: রিজভী

    এবার সিলেটে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    বিএফডিসিতে ফ্যাসিবাদের দোসর খসরুর অপতৎপরতা ও ষড়যন্ত্র

    সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.