Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    বছর ঘুরে এলো বিজয়ের ডিসেম্বর : গৌরব, অশ্রু ও উৎসবের মাস

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বছর ঘুরে আবারও এলো ডিসেম্বর বাঙালিজাতির গর্ব, অর্জন, শোক ও চিরঋদ্ধতার মাস। বিজয়ের মাস ডিসেম্বর। একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে বুদ্ধিজীবী হত্যার বেদনা—এই দ্বৈত অনুভূতিতে প্রতিবারের মতো আজও শুরু হলো গৌরবের ডিসেম্বর।

    আজ ডিসেম্বরের প্রথম দিন। দেশের আকাশে নেমেছে মৃদুমন্দ শীতের আমেজ। উত্তর দিকের বাতাস ছড়িয়ে দিচ্ছে শীতের জানান। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্র—রাজনীতি, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, সংবাদমাধ্যম ও অন্তর্জালজুড়ে লাল-সবুজের পতাকা দ্যুতিময় হয়ে ওঠার অপেক্ষায় গোটা জাতি।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে টানা ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। দীর্ঘ ২৩ বছরের শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ—সবকিছুই চূড়ান্ত পরিণতিতে পৌঁছে ঐতিহাসিক একাত্তরে।

    ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। নয় মাসে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু বিজয়ের আনন্দের মাঝেই ১৪ ডিসেম্বর সংঘটিত হয় মর্মন্তুদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড।

    দেশীয় স্বাধীনতাবিরোধী শক্তির সহায়তায় পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে হত্যা করে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাই ডিসেম্বর বাঙালির কাছে যেমন উৎসবের, তেমনি গভীর অশ্রুর মাস।

    প্রয়াত লেখক যতীন সরকারের ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ গ্রন্থে তিনি স্মরণ করেন সেই হৃদয়বিদারক দিনটির কথা। আকাশবাণীর খবরে একের পর এক বুদ্ধিজীবীর মৃত্যুসংবাদ শোনেন তিনি—মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, গিয়াসুদ্দিন আহমদ, সন্তোষ ভট্টাচার্য, শহীদুল্লাহ কায়সার, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, ডা. মোর্তজা এবং পরে জানতে পারেন আনোয়ার পাশার নামও।

    অন্যদিকে গবেষক মঈদুল হাসান তাঁর আলোচিত গ্রন্থ “মূলধারা ’৭১”-এ লিখেছেন, ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ একটি ‘অকল্পনীয় গতিময়তা ও শক্তি’ অর্জন করে—যা পাকিস্তান ও ভারতের সামরিক কৌশলের পাঠ্যবইয়ের বাইরে ছিল। জনগণের সর্বাত্মক অংশগ্রহণই ছিল সেই শক্তির মূল উৎস।

    বিজয়ের মাস উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা আয়োজন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মাসজুড়ে আয়োজন করবে আলোচনা, শোভাযাত্রা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাষ্ট্রীয়ভাবে ১৪ ডিসেম্বর পালন করা হবে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পুরো ডিসেম্বর জুড়ে চলবে যাত্রাপালার প্রদর্শনী। দেশের বিভিন্ন এলাকার যাত্রাদলের অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই যাত্রা প্রদর্শনী, যা চলবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.