Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    বাউলশিল্পীর ইস্যুতে সমালোচনার জবাব দিলেন ফারুকী

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা আরও তীব্র হয়েছে তার অনুসারীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে।

    বিষয়টি ঘিরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা নিয়ে চলমান সমালোচনার পর তিনি অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

    সোমবার (২৪ নভেম্বর) ফারুকী ব্যক্তিগত ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে সাম্প্রতিক ঘটনাবলির পটভূমি, সরকারি প্রক্রিয়া এবং তার প্রতি সমালোচনার ধরন নিয়ে বিস্তারিত জানান।

    ফারুকী লেখেন, সরকারে যোগ দেওয়ার পর গত কয়েকদিন তার জন্য সবচেয়ে অস্বস্তিকর সময় কাটছে। আবুল সরকার গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে একটি ভিডিও দেখানো হয়, যেখানে পরিস্থিতির উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানানো হয়।

    তিনি জানান, ফৌজদারি মামলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত হওয়ায় তার পক্ষে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। একইসঙ্গে তিনি সবাইকে ধৈর্য, সংযম এবং ধর্মীয়-সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।

    ফারুকীর অভিযোগ, ঘটনাটির মূল দায়িত্ব যাদের ওপর, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের বদলে তিনি নিজেই সরাসরি সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন। তার মতে, আগে থেকেই মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্তে বিরক্ত কিছু মহল আবুল সরকার ইস্যুকে সামনে এনে ক্ষোভ তার দিকে ঘুরিয়ে দিচ্ছে।

    তিনি বলেন, শহীদদের দায়বদ্ধতা থেকেই তিনি ডকুমেন্টারি প্রকল্পসহ বিভিন্ন কাজ করছেন। এতে কিছু মানুষের অস্বস্তি থাকলেও তিনি তার কাজ চালিয়ে যাবেন।

    ফারুকী তার পোস্টে উল্লেখ করেন, বাউলদের ওপর অতীতে বহুবার হামলা, চুল কেটে দেওয়া, বাদ্যযন্ত্র ভাঙা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হয়রানির ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে লালনকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত বহুত্ববাদী সংস্কৃতির প্রতি রাষ্ট্রের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ—বলেছেন তিনি। তিনি আরও বলেন, ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, নববর্ষসহ নানা উৎসব রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়, যা নতুন বাংলাদেশের ‘অন্তর্ভুক্তিমূলক নীতির’ অংশ।

    সমালোচকদের কিছু মন্তব্যে বলা হয়েছে, বাউলরা আক্রান্ত হলে ফারুকী শুধু ড্রোন শো আয়োজন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এসব ব্যঙ্গ মূলত ‘অজানার ভয়’ থেকে আসে। বিশ্বজুড়েই বড় বড় ইভেন্টে ড্রোন শো এখন স্বাভাবিক বিষয়—বলেই মন্তব্য করেন তিনি।

    পোস্টের শেষে ফারুকী স্পষ্ট করে লেখেন, সমালোচনা যাই হোক, তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আর যারা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাদের আরও “প্রস্তুত” থাকার পরামর্শ দেন। এই নিউজের

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.