Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    যারা মারা গেছে, তাদের শরীরের নেই চিহ্ন—শুধুই কঙ্কাল

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    যারা মারা গিয়েছে তাদের শরীর পুড়ে আলুর মতো গলে গেছে, কেউ কঙ্কাল হয়ে গেছে- ভয়াবহ বিমান দুর্ঘটনার পর হাসপাতালের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নাভেজা কণ্ঠে বলছিলেন এক প্রত্যক্ষদর্শী।

    সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে প্রতিমুহূর্তের আপডেট জানাতে সময় সংবাদের প্রতিবেদকরা এখন ঘটনাস্থলে আছেন। এরইমধ্যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে বিমান দুর্ঘটনার ভয়াবহতার নানান দিক।

    সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেখা যায় আহতদের স্বজনদের আহাজারি, রক্ত সংগ্রহের আহ্বান এবং নিখোঁজ শিশুর অভিভাবকদের আর্তচিৎকার। ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত এক শিশুর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায়, এখনও অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    প্রায় দিশেহারা এক অভিভাবক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাবেন না ভাই। আমি অনেক খুঁজছি, আপনারা পাবেন না।’

    একজন শিক্ষার্থী বলেন, ‘দুর্ঘটনার সময় আমরা ক্লাসে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে উঠলো পুরো বিল্ডিং। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া, আগুন আর চিৎকার। অনেকেই আহত, অনেক শিশু হারিয়ে গেছে।’

    তার ভাষ্য অনুযায়ী, ‘আমরা রক্ত দিচ্ছি। যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আমরা খুঁজছি। যাদের পাওয়া যাচ্ছে, আমরা তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।’

    কিন্তু যারা প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে এক হৃদয়বিদারক বর্ণনা উঠে আসে আরেক শিক্ষার্থীর কণ্ঠে—
    ‘আর যারা মারা গিয়েছে, ওদের শরীর পুড়ে গেছে। একদম আলুর মতো গলে গেছে, কেউ কঙ্কাল হয়ে গেছে। চেনার উপায় নেই।’

    বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এখনও কিছু আহত শিশুর পরিচয় নিশ্চিত করা যায়নি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুমূর্ষুদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে রেফার করার প্রস্তুতি চলছে।

    উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রজেক্ট-২ নম্বর ভবনের সামনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দেড়শতাধিক।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.