Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    পুলিশের এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, রমজানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।  নিরাপত্তা জোরদারে র‌্যাব নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন রয়েছে।

    আজ সোমবার (১০ মার্চ) রমজানে রাজধানীবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব পরিচালিত রোবাস্ট পেট্রোল ও বিশেষ চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    একেএম শহিদুর রহমান বলেন, বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে রমজান ঘিরে প্রচুর কেনাবেচা, আর্থিক লেনদেন ও জনসমাগম হয়ে থাকে।  কিছু অসাধু চক্রের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজালযুক্ত খাবার বিপণন পরিলক্ষিত হয়ে থাকে।  এছাড়া বর্তমানে ছিনতাই, চুরি ও ডাকাতির মাত্রা বৃদ্ধিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে।  দেশব্যাপী রমজানে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, রোবাস্ট পেট্রোল ও বিশেষ চেকপোস্ট।

    র‌্যাবের মহাপরিচালক বলেন, ঈদের আগে দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও সংলগ্ন এলাকায় উপস্থিতির মাধ্যমে যাত্রী হয়রানি এবং টিকিটের উচ্চমূল্য, কালোবাজারি, অতিরিক্ত যাত্রীবহন সংক্রান্ত অনিয়ম রোধকল্পে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ও অভিযান চলমান রয়েছে।  ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করছে।  র‌্যাব সদরদপ্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

    তিনি বলেন, কেনাকাটার জন্য অধিকাংশ মানুষ বিভিন্ন মার্কেট, বাজারে গমনাগমনকালে পথে অনেক সময় ছিনতাইকারীর কবলে পড়েন।  রমজানে বিভিন্ন মার্কেট, বাজারে বেচাকেনা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এসব স্থানে চাঁদাবাজদের দৌরাত্ম্যও বাড়ে।  এ ধরনের অপরাধ রোধে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চলমান রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।  ইফতার ও তারাবির নামাজের সময় বিভিন্ন এলাকায় পার্কিং করা গাড়ি চুরি ও ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    শহিদুর রহমান বলেন, মার্কেট ও বাজারগুলোতে আসা নারীদের উত্ত্যক্ত ও ইভটিজিং রোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  কেউ কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাবকে জানাবেন।  র‌্যাব জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।  বিভিন্ন প্রতারণা ও চাঁদাবাজি রোধে অন্য বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

    এছাড়া ভার্চুয়াল জগতে রমজান ঘিরে যে কোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‌্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে বলেও জানান তিনি।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.