Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর ভারতের কারাগার থেকে ফিরলেন রহমতুল্লাহ

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    এক বছর চার মাস পর পরিবারের কাছে ফিরে এলেন মানিকগঞ্জের ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমত উল্লাহ নামে এক যুবক।

    গতকাল রোববার (২২ ডিসেম্বর) বিকেলে গ্রামের বাড়িতে ফেরেন রহমত উল্লাহ।

    জানা যায়,২০২৩ সালের ২৯ আগস্ট মধ্যরাতে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ঘুরেও খোঁজ পাননি পরিবার।

    পরিবারের সদস্যরা জানান, শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অপরিচিত নম্বর থেকে ফোন পান রহমতুল্লাহর বড় ভাই মো. ওবায়দুল্লাহ। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (উপপরিদর্শক) মো. ফজলে বারী পরিচয় দিয়ে রহমতুল্লাহকে পাওয়ার কথা জানান। এরপর পরিবারের ৪ সদস্য চাঁপাইনবাবগঞ্জে চলে যান।

    মো. ওবায়দুল্লাহ বলেন, পুলিশের কল পেয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম। সেখান থেকে রহমতুল্লাহকে নিয়ে বাসায় আসি। শুরুতে রহমতুল্লাহ আমাকে চিনতে পারছিল না। এখন চিনতে পারলেও, খুব বেশি কথা বলছে না।

    বাড়িতে ফিরে অনেকটাই চুপচাপ রহমতুল্লাহ। কারও সঙ্গে কথা বলছেন না। প্রশ্ন করা হলে চুপ থাকছেন। কিছু প্রশ্নের অল্প কথায় জবাব দিচ্ছেন। তিনি বলেন, ‘ভারতের জেল থিকা বাইর করছে, তারপর বাংলাদেশে নিয়া আসছে। আজকে বাড়ি আসছি।

    রহমতুল্লাহ পুলিশকে জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ মাসের সাজা হলে তাকে ভারতে একটি কারাগারে রাখা হয়। ৭ মাস জেল খাটার পর সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয়। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়। পরে তিনি গোমস্তাপুর থানায় যান। এরপর থানা-পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পরিবারকে খবর দেয়।

    এদিকে দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে আবেগাপ্লুত মা মমতাজ বেগম। তিনি বলেন, ছেলেরে আমি পাইছি, আমি শান্তি পাইছি। আল্লায় আমার ছেলেরে আমার বুকে আনছে। আমার ছেলের ৮ দিন জ্বর আছাল (ছিল)। আমার কাছেই শুয়া আছাল, র‌্যাব আর সাদা পোশাকের মানুষ ঘরে আইসা ধইরা নিয়া গেছিল। তারা কইছিল জিজ্ঞাসাবাদ কইরা ছাইড়া দিমু। র‍্যাব অফিসে, ডিবি অফিসে, পুলিশের কাছে গেছি কতবার। কোনো খোঁজ পাই নাই। আমার বাবারে এখন ফিরা পাইছি।

    এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার জানান, জিজ্ঞাসাবাদে রহমতুল্লাহ জানিয়েছেন ৯ মাস তাকে দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে রেখেছিল। এরপর যশোর সীমান্ত এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন লোকের কাছে দেওয়া হয়। পরে তারা ভারতে নিয়ে যান। পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ায় ভারতের পুলিশ মামলা দিলে ৭ মাস জেল খাটেন।

    গত পরশু গভীর রাতে নৌকায় করে রহমতুল্লাহকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। পরে তিনি লোকজনের কাছে জিজ্ঞাসা করেন, এটা কোন এলাকা? লোকজন তাকে এটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর জানান। এরপর তিনি থানার আসেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.