Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    বিশেষ একটি শ্রেণি নিজেদের স্বার্থে অশান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে : মুশফিক আনসারী

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর দেশের মানুষের মাঝে যে সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে তা ধ্বংস করতে একটি বিশেষ শ্রেণি নিজেদের স্বার্থে অশান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডর অ্যাটলার্জ মুশফিকুল ফজল আনসারী।

    এই মুহূর্তে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেছেন। শুরুতেই তিনি লিখেছেন, ‘নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।

    পরে তিনি লিখেছেন, বুলেটের আঘাতে ছাত্র-জনতার বুক বিদীর্ণ করার পরও ষড়যন্ত্রকারীদের দল থেমে নেই। আমাদের ঐক্যের শক্তি ধ্বংস করার জন্য প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে বিভেদের বিষ। রক্তের দাগ শুকানোর আগেই আমরা চাওয়া-পাওয়া, দোষারোপ আর স্বার্থের হিসাব-নিকাশে মগ্ন হয়ে যাই। অথচ খুনীদের জন্য যেনো সবকিছু সহজ হয়ে যায়। তাদের রক্তপিপাসু হায়েনাদের ফুলের মালা পরানো হচ্ছে—এ দৃশ্য দেখার জন্যও আমাদের বেঁচে থাকতে হলো!

    দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু একটি বিশেষ শ্রেণি নিজেদের স্বার্থে অশান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে, উসকানি দিচ্ছে, বিভাজন তৈরি করছে। আমরা যেন ক্রমেই অসহিষ্ণু জাতি হিসেবে আত্মপ্রকাশ করছি, যা আমাদের জন্য লজ্জার এবং অপমানের।

    এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস আগামীর বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশের চরম সংকটময় পরিস্থিতিতে বিশ্বের সর্বাধিক সমাদৃত ব‍্যক্তিত্ব ড. ইউনূস সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণে সম্মত হওয়াটা ছিলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক। এতে সামান্য ভূমিকা রাখতে পেরে আমি গর্বিত। তবে আমি করুণাময়ের কাছে প্রার্থনা করি—এই গর্ব যেন আমার আমিত্বে রূপ না নেয়। কারণ, আমিত্বই আমাদের জাতির সংকটের মূল কারণ।

    আজ আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের তাবৎ রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও ইলন মাস্ক যখন ড. ইউনূসের সঙ্গে কথা বলায় আগ্রহী ওঠেন, সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল যখন তাদের চিপ ম্যানুফ্যাকচারিংয়ের কারখানা বাংলাদেশে স্থাপন করতে তোড়জোড় শুরু করেছে, বিশ্বের বৃহত্তম শিল্পদ‍্যোক্তরা যখন আগ্রহ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে ঝুঁকছে, তখন আমাদের দেখতে হচ্ছে, তিতুমির কলেজ কিংবা সোহরাওয়ার্দী, কবি নজরুল, ও মোল্লা কলেজের শিক্ষার্থীদের পরস্পরের সংঘর্ষের ঘটনা।

    সবশেষে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান, হে তরুণ! তোমরাই স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছ। এবার তোমাদের দেশ গড়ার উপযুক্ত সময়। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না। লক্ষ্য বিস্তৃত করো, আবদ্ধ থেকো না। তোমাদের হাতের মুঠোয় রয়েছে সারা বিশ্ব। শুধু এগিয়ে চেয়ে দেখো!

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.