Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    যুক্তরাজ্যে বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকা পাচার!

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস :

    বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর যখন ২০২১ সালের এপ্রিলে কলেজ ছাত্রী মোসাররাত জাহান মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় জড়ানো হয়, তখন এটি দ্রুত বাংলাদেশী সোশ্যাল মিডিয়ায় একটি আলোচিত বিষয় হয়ে ওঠে।

    যুক্তরাজ্যে এক হাজার কোটি টাকা (ব্রিটিশ মুদ্রায় ৬২ মিলিয়ন পাউন্ড) বাংলাদেশ থেকে পাচার করেছেন স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ দোসর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ভাইস প্রেসিডেন্ট শাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহানসহ পরিবারের অন্যান্যরা।

    সাংবাদিক জুলকারনাইন সায়ের গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানান।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লন্ডনে ২৬টি বিলাসবহুল বাড়ি কিনেছেন বসুন্ধরার মালিকরা। এক হাজার কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করে ২৬টি বিলাসবহুল প্রাসাদসম বাড়ি ও সম্পত্তি কিনেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ভাইস প্রেসিডেন্ট সিফাত সোবহান।

    আহমেদ আকবর সোবহানের ছেলে বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাদাত সোবহান ও সিফাত সোবহানের সিঙ্গাপুরের গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেড এসব অর্থ পাচার ও সম্পত্তি কেনাকাটা করেছে। এ ছাড়া আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে রেজিস্ট্রি করা অস্টিনো লিমিটেডের দুবাই অফিসের মাধ্যমেও এসব অর্থপাচার ও সম্পত্তি কেনাকাটা করেছেন।

    বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ১৯৮০ এর দশক থেকে ‘ভূমিদস্যু’ হিসেবে বাংলাদেশে পরিচিত। নদী ও জলাশয় ভরাট করে দখল, সরকারি খাস জমি এবং দরিদ্র মানুষের জায়গা-জমির দখল নিয়ে আবাসিক প্রকল্প তৈরির নামে লাখ লাখ কোটি টাকা বেহাত করেছে এই বসুন্ধরা গ্রুপ। এই ব্যবসার জন্য বহু হতাহতের ঘটনা ঘটলেও সবই অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাবে ধামাচাপা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

    এ ছাড়া বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ২০২১ সালে কলেজছাত্রী মুনিয়াকে হত্যায় অন্যতম সন্দেহভাজন ছিলেন। কিন্তু পুলিশ তাকে দায়মুক্তি দিয়েছিল।

    বসুন্ধরা গ্রুপের অর্থপাচার ও ব্রিটেনে ২৬টি বাড়ির কেনা সংক্রান্ত প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে সেন্ট্রাল লন্ডনের উইকমবি স্কয়ারের পাঁচ হাজার বর্গফুটের বাড়িটি বসুন্ধরার মালিকরা কিনেছেন ১৫৪ কোটি টাকা (১০ মিলিয়ন পাউন্ড) খরচ করে। লন্ডনে তাদের দ্বিতীয় মূল্যবান সম্পদ হলো ওয়েন্টউডের ওয়েলিংটন এভিনিউর বাড়িটি। ২০২১ সালে ১৩০ কোটি টাকা খরচ করে বাড়িটি কিনেছে আনভীর।

    তৃতীয় বিলাসবহুল সম্পত্তিটি কেনা হয় সেন্ট্রাল লন্ডনের ওয়াটার ফ্রন্ট ড্রাইভে। এখানে দুটি ফ্ল্যাট কেনা হয়, এর একটির দাম ১০৫ কোটি টাকা, অন্যটি ৯২ কোটি টাকা। এ ছাড়া ২০০৫ সালে লন্ডনের মেলবোর্ন হাউজ ৭৮ কোটি টাকায় কেনা হয়েছিল। এর বাইরে আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের নামে ১৫ বছরে লন্ডনে আরও ২১টি বাড়ি ও সম্পদ কেনা হয়। যেগুলোর প্রতিটির মূল্য আট থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত। যুক্তরাজ্যে এসব বাড়ি ও সম্পদ কিনতে বসুন্ধরা গ্রুপ দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন ও মালয়েশিয়াসহ আরও কিছু দেশে অর্থপাচার করেছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.