Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    উস্কানিদাতা শিল্পী-কুশলীদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে মামলার

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    ছাত্র-জানতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের তোষামোদকারী শিল্পী ও কলা-কুশলীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

    সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানান, এ মামলায় আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে উসকানিদাতা অভিনয় শিল্পী, সংগীত শিল্পী, পরিচালক ও কলা-কুশলীদের বিরুদ্ধে হত্যামামলার অভিযোগ আনা হবে।

    এতে শতাধিক শিল্পী অভিযুক্ত হবেন।তাদের মধ্যে অন্যতম হচ্ছেন- অভিনয় শিল্পী সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, জাহিদ হাসান, শাকিল খান, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, শমী কায়সার, শম্পা রেজা, অপু বিশ্বাস, তানভীন সুইটি, মাহফুজ আহমেদ, অঞ্জনা, তারিন, শামীমা তুষ্টি, নতুন, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাহফুজ আহমেদ, সায়মন সাদিক, তারেক সুজাত, মীর সাব্বির, বিজরী বরকত উল্লাহ, মাহিয়া মাহি, ফেরদৌস, রিয়াজ, জ্যোতিকা জ্যোতি, তমা মির্জা, সোহানা সাবা, চন্দন রেজা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সংগীতশিল্পী শুভ্র দেব, এসডি রুবেল, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু, মোহাম্মদ আলিমুল্লাহ, সত্যজিৎ দাস রুপু প্রমুখ।

    তবে এর বাইরেও অনেকের নাম মামলায় যুক্ত হচ্ছে।
    আইনজীবীরা জানান, সরকার পতনের আগে এরা যেমন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন বানচালের চেষ্টা করেছেন, তেমনি শেখ হাসিনার সরকার পতনের পরও তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানান উসকানি দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছেন। এর মধ্যে রোকেয়া প্রাচী নিজের মিথ্যা হামলার অভিযোগ এনে সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতার চেষ্টা করেন। সেই সাথে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যে তথ্য ছড়িয়ে দেশে ধর্মীয় দাঙ্গা বাধানোর অপচেষ্টা করেন। এতে রোকেয়া প্রাচীর সাথে যুক্ত ছিলেন অরুণা বিশ্বাসসহ অনেকে।অন্য দিকে পলাতক থাকার পরও হেলিকপ্টারে বন্যার্তদের সহযোগিতার নামে দেশের ভয়ানক পরিস্থিতি নিয়ে নিপুণের বিরুদ্ধে উপহাসের অভিযোগ করেছেন একজন আইনজীবী। তিনি বলেন, শেখ সেলিমের সাথে বিশেষ সম্পর্কের জের ধরে নিপুণ শিল্পী সমিতিসহ বিভিন্নভাবে অসংখ্য অপকর্ম করেছেন।

    মামলায় এসব বিষয়ও যুক্ত করা হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক আন্দোলনের সময় এফডিসিতে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন, বিটিভিতে গিয়ে বিষোদগারের বিষয়গুলোও মামলায় নথিভুক্ত হচ্ছে। গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত ছবিগুলো দেখেই এসবের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্বচনী কার্যক্রমে প্রকাশ্যে অংশ নিয়েছেন তাদেরও মামলায় আসামি করা হচ্ছে।এর বাইরে গত ৩ আগস্ট এফডিসিতে ‘আমরা সর্বদাই শান্তির পক্ষে’-স্লোগান লেখা ব্যানার হাতে মানববন্ধন হয়।

    সেই মানববন্ধনে অন্যান্যের সাথে ছিলেন অরুণা বিশ্বাস। এদিন তিনি সারা দেশে শিক্ষার্থীদের হতাহতের বিচার না চেয়ে পুলিশ হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন। বলেন, ‘পুলিশ ভাইদের মেরে যারা লাশ ঝুলিয়ে রেখেছে তাদের বিচার চাই। আমরা ছাত্রদের পক্ষে আছি। কিন্তু কিছু মানুষ আগুনে ঘি ঢালছে এটা আপনাদের মাথায় রাখতে হবে।’

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.