বঙ্গভবনে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।
এ সময় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান মন্ত্রী।
রোববার (২ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অনুষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন আহমেদ আযম খান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় যথাযোগ্য মর্যাদায় স্মরণের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।


















