জামিনে থাকা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের হওয়া হত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবিপ্রধান আরও জানান, গ্রেপ্তারের পর তাকে গুলশান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


















