Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বিনোদন

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    ছবি : সংগৃহীত।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে চলচ্চিত্র পরিচালক তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)-এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।

    একই সঙ্গে তাকে চলচ্চিত্রাঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিএফডিসির প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব ও জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবিএম সোহেল রশিদ।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও সংশ্লিষ্ট দলীয় সংগঠনের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    তিনি বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এ বিষয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
    সমাবেশে বক্তব্য দেন চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আবির পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক মারুফ আকি, পরিচালক আরমান, অভিনেতা আসিফ, প্রযোজক ও পরিচালক মাইনুল হোসেন খোকন, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, আজিজুল হক খোকা, নজরুল ইসলাম, অভিনেতা বিভান বাদল, আজিজুর রহমান আজিজ, হারুনসহ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা।

    বক্তারা দাবি করেন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির ঘটনায় সায়মন তারিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বর্তমানে সংশ্লিষ্ট আইসিটি কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে।

    তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে সমাবেশ থেকে আগামী ৩ আগস্ট বিএফডিসি প্রাঙ্গণে ‘চলচ্চিত্র কালো দিবস’ পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    আর্জেন্টিনা জিতলে বিয়ে, তবে ‘মুসিবতে’ পরীমনি!

    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমনি

    শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

    পরিচালক রিয়াজুল রিজুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি শেকড়ের

    প্রযোজকদের ‘উপঢৌকন’ পাঠাতে রাজি হইনি বলেই হারিয়ে গেছি: তরুণ নির্মাতা শামীম

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.