Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    আশুলিয়ায় পেশাদার দুই ছিনতাইকারী গ্রেফতার

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    কোস্ট গার্ডের চাপে সুন্দরবনে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের

    সাভারে ডিবির অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৫

    রায়গঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত স্কুলছাত্র

    প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হলেন রবিউল ইসলাম

    বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ছবি : বাংলা ভয়েস।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    যশোর সংবাদদাতা:

    যশোরের শার্শায় জাল সনদে চাকরির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সাথে মামলার অপর তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির আদেশ দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের শুকুর আলীর ছেলে ও শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিপিএড)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

    মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু চালতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন তার সহযোগিতায় সহকারী শিক্ষক পদে চারজন চাকরিতে যোগদান করেন।

    কায়বা ইউনিয়ন পরিষদের অপর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস চেয়ারম্যান থাকাকালীন স্কুল পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে সাবেক চেয়ারম্যান টিংকুসহ ১০/১৫ অজ্ঞতনামা ব্যক্তি রুহুল কুদ্দুসকে খুন জখমের হুমকি দেয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রুহুল কুদ্দুস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে সিআইডি পুলিশ যশোরের এসআই বখতিয়ার রহমান ওই তিন শিক্ষকের সনদপত্র জাল ও সাবেক চেয়ারম্যানের সহযোগিতার প্রমাণ পাওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

    প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছিলেন। আসামিরা হলেন, চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা (কৃষি) সালেহা খাতুন, সহকারী শিক্ষক ইদ্রিস আলী এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু।

    বৃহস্পতিবার (৯ জুলাই) মামলার ধার্য দিনে ইদ্রিস আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতে উপস্থিত না হওয়ায় অন্য তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    কোস্ট গার্ডের চাপে সুন্দরবনে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের

    রায়গঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত স্কুলছাত্র

    প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হলেন রবিউল ইসলাম

    জীবন বাঁচাতে রিমুর পাশে দাঁড়ান: সাহায্যের অপেক্ষায় আট বছরের নিষ্পাপ শিশু

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    আশুলিয়ায় পেশাদার দুই ছিনতাইকারী গ্রেফতার

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.