ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি এই অপরাধী বেঁচে থাকে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।
মূলত গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে।
আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্র : আল-জাজিরা


















