Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য আয়োজিত অবহিতকরণ সভা শেষে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে এখনো কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন আসেনি। এর আগেও বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একই কথা উল্লেখ করেন।

    এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের অবহিত করে। এতে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    দুপুর আড়াইটা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পতাকাবাহী গাড়ি প্রবেশ করতে দেখা যায়। পাশাপাশি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও উপস্থিত ছিল।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অবহিত করেন।

    তিনি জানান, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে ঢাকাস্থ প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.