রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগেছে।
আজ শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বাসের পেছন থেকে লেগে শুরু হয়। কেউ আগুন দেয়নি নাকি অন্য কোনো কারণে লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসেন।
আগুনে বাসের ইঞ্জিন ও সিট পুড়ে গেছে, তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। অনেক যাত্রী জানালা ভেঙে বের হন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


















