ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। সংস্থাটি এটিকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে জানিয়েছে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসাবাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।


















