Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    আ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ ইসলাম

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি মনে করেন, শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় যে সাক্ষ্য ও প্রমাণ উঠে এসেছে, তা দলীয়ভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট করে।

    আজ রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জেরা শেষ হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    জেরা শেষে নাহিদ সাংবাদিকদের বলেন, “এটা কেবল ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, রাজনৈতিক অপরাধ। তাই আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত এবং ট্রাইব্যুনালের সে সুযোগ রয়েছে।”

    তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জনগণের বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে। “ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ, দ্রুত দল হিসেবে বিচারের আওতায় আনা প্রয়োজন।”

    ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামও নাহিদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, “নাহিদ যে কথাটা বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রমাণ পাওয়া গেছে; আইনে দল হিসেবে বিচার করার সুযোগ আছে।”

    তিনি জানান, তদন্ত সংস্থার কাছে সরাসরি অভিযোগ এলে বা আদালতে ব্যক্তিগত মামলার সাক্ষ্যে দলীয় সম্পৃক্ততা প্রমাণিত হলে, সংগঠন হিসেবেও বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব। “সুয়োমটো করেও তদন্ত হতে পারে,” বলেন তিনি।
    তাজুল আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরাও সরাসরি অভিযোগ এনেছেন। তবে প্রসিকিউশন এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

    তাজুলের ভাষায়, “ব্যক্তির বিচারের সময় যদি কোনো সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হয়, আদালত সে বিষয়ে আদেশ দিতে পারবেন। তবে সংগঠনকে আসামি করতে হলে আলাদা তদন্ত, চার্জশিট ও ফরমাল চার্জ প্রয়োজন।”

    তিনি যোগ করেন, তদন্ত সংস্থা চাইলে আনুষ্ঠানিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পারে এবং সেক্ষেত্রে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.