Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।

    আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আলোকিত ফেনী’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    আবদুল আউয়াল মিন্টু বলেন, “এখনো দেশে মব ভায়োলেন্স চলছে, গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয়। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন।”

    নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, “যখন দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন সবকিছু নিয়েই শঙ্কা থাকে। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নেই, তারপরও তারা শপথ নিয়েছে—আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা থেকেই যায়।”

    ডাকসু ও জাকসুর নির্বাচন প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যে–ই জিতবে, সে–ই সরকার গঠন করবে।”

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য স্থির করতে হবে। সমাজ পরিবর্তিত হচ্ছে, তাই ছেলে–মেয়েদের সঙ্গে বাবা–মাকে বন্ধুসুলভ হতে হবে। দেশে বৈষম্য বাড়ছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ও পরিবেশে। মেধার বিকাশ ঘটাতে হলে এসব বৈষম্য দূর করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ তাইবুল হক।

    বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ। পরে অতিথিরা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.