Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    মিটফোর্ডে খুন ছিল ‘পরিকল্পিত মঞ্চায়ন’: চবি ছাত্রদল নেতা

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। আজ শনিবার (১২ জুলাই) ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে সাজ্জাদ লেখেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গতকালকের খুন ছিল একটা বড় পরিকল্পনার অংশ—একটি সাজানো মঞ্চ, যার মঞ্চায়ন করেছে জান্নাতের টিকিট বিক্রি করা একটি গুপ্ত সংগঠন। বিএনপি এই হত্যার সঙ্গে জড়িত নয়, তবু একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

    তিনি আরও লেখেন, “ঢাবি ছাত্রদল বিচার দাবিতে মিছিল করেছে, কিন্তু তথাকথিত গুপ্তচক্র ছাত্রদলকে নিষিদ্ধ করতে চাইছে। যেখানে বিএনপি বা ছাত্রদল জড়িত নয়, সেখানে বিএনপির বিরুদ্ধে স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত। খুনের সময় আশপাশের কিছু পথচারীর নির্লিপ্ত আচরণ ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে। যেন ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়া হয়।”

    সাজ্জাদ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গুপ্তচক্র বা ‘আলবদর-আল শামসের সহোদরদের’ সম্পৃক্ততা আছে কি না, তা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হোক। গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ড এলাকায় নির্মমভাবে খুন হন ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ও পুরোনো বৈদ্যুতিক কেবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার দোকানের নাম ছিল ‘সোহানা মেটাল’। বিদ্যুৎ-সামগ্রীর ব্যবসায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি।
    এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু। তারা নিয়মিত চাঁদা দাবি করতেন এবং ব্যবসার ৫০ শতাংশ অংশীদারিত্ব চাইছিলেন। এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা জানিয়েছেন, নিহত সোহাগ এবং অভিযুক্ত মহিন-টিটুসহ অধিকাংশ আসামি রাজধানীর ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.