Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    রোজা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয় : ধর্ম উপদেষ্টা

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিজস্ব সংবাদদাতা :

    রমজানের তাৎপর্যকে অনুধাবন করে সিয়াম সাধনা করতে হবে। রোজা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়।

    আজ সোমবার (০৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় পরিবারের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দেন তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন।

    ধর্ম উপদেষ্টা বলেন, রমজানের সুষমাকে ধারণ করে জীবনের প্রতিটি বাঁকে পরিশুদ্ধি আনতে হবে। আমাদের চরিত্রে নৈতিকতার উজ্জীবন ঘটাতে হবে এবং সুকুমার বৃত্তিকে জাগ্রত করতে হবে। চরিত্রের কূপ্রবৃত্তিকে দমিয়ে রাখতে হবে।

    রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। আমরা দায়িত্ব পেলে ওপরেরটিও খাই, তলারটিও কুড়ায়। এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তিনি রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানান।

    ড. খালিদ বলেন, রমজানের সিয়াম সাধনা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবল আল্লাহকে রাজি-খুশি করার জন্য। তিনি সকলকে সিয়াম সাধনার আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ও ভ্রাতৃত্বের সৌরভ ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

    বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, সাম্প্রতিক সময়ে তুর্কি সরকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানামাত্রিক সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দিয়ানেত ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এ ইফতার মাহফিলকে বাংলাদেশ ও তুকি দুদেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে আখ্যা দেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমদ খান ও বাংলাদেশে দিয়ানেত ফাউন্ডেশনের প্রতিনিধি অঘুজহান আদসিজ।

    এ অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর জোবায়ের মোহাম্মদ এহসানুল হক।

    এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি সায়মা হক বিদিশাসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.