Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    হিজাবকাণ্ডে একজনকে চাকরিচ্যুত করলো চ্যানেল আই

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক শোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

    এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছে ‘চ্যানেল আই’।

    জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় টক শোতে।

    এ সময় নাফিসা নিকাব পরে টক শোতে অংশ নেওয়ার কথা জানালে কর্তৃপক্ষ নিকাব পরে টক শোতে অংশ নেওয়া যাবে না বলে জানিয়ে দেয়।

    চ্যানেল আই তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার (আতোয়ার শিকদার) বক্তব্য ‘চ্যানেল আই’-এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সঙ্গে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’-এর সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

    এর আগে দুপুরে এক পোস্টে নাফিসা জানান, আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় একটি বেসরকারি টেলিভিশনে তাকে একটি টক শোতে আমন্ত্রণ জানানো হয়। তিনি ওই চ্যানেলকে জানান, ‘আমি নিকাব করে টক শোতে অ্যাটেন্ড করব।’ তখন ওই চ্যানেলের কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয়, নিকাব করে টক শোতে অংশ নেওয়া যাবে না। তিনি আরো জানান, নিকাবের শর্ত তুলে দিয়ে তিনি মাস্ক পরে টক শোতে অংশগ্রহণের কথা জানান টিভি চ্যানেলটিকে।

    কিন্তু চ্যানেলটি তার এ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করে এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে টক শোর জন্য আমন্ত্রণের কথা জানায়।

    নাফিসা ইসলাম সাকাফি ফেসবুকে এই পোস্টটি করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে চাকরি থেকে অব্যাহতি দিল ‘চ্যানেল আই’।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.