Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ক্ষমা না চাইলে ভারতের রক্ষা নাই : ইউনুছ আহমাদ

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

    তিনি বলেছেন, ক্ষমা না চাইলে ভারতের রক্ষা নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা আমরা আর দেখতে চাই না। 

    ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উসকানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

    আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

    অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইউনুছ আহমাদ বলেন, ওরা (ভারত) যদি আমাদের হাইকমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন।
    তিনি বলেন, ভারত এতো ক্ষেপে গেল কেন? আমার মনে হয়, গত ১৫ বছরে তারা বিনামূল্যে বাংলাদেশকে কিনে ফেলতে চেয়েছিল। ভারতের মুখে গ্রাস তুলে দিয়েছিল পতিত সরকার। সেই গ্রাস সরে যাওয়ায় তারা ক্ষেপে গেছে। তাই এখন পায়ের ওপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।

    তিনি বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা যুদ্ধ বাধাতে চায়। বাংলাদেশের মুসলমানসহ সকল মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বার বার উসকানির পরও তারা ধৈর্য ধরছে। সুযোগ নিয়ে উসকানি আরও বাড়ানো হচ্ছে।

    ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের মানুষ ধৈর্য ধরতে জানে, কিন্তু একবার যদি জালিমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তাহলে জালিমরা টিকে থাকতে পারে না। অতীতে যারাই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে তারাই বিতাড়িত হয়েছে। 

    তিনি বলেন, তোমরা (ভারত) যতোই ষড়যন্ত্র করো না কেন? বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নেই, সরব হচ্ছে।
    এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.