Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ভারতের সাম্প্রদায়িক উসকানি নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে প্রকাশ্যে আসছে ভারতের উসকানিমূলক কর্মকাণ্ড। চিন্ময়ের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, আর বানোয়াট অভিযোগে ভারতে বিক্ষোভ হয়েছে চিন্ময়ের মুক্তির দাবিতে।

    বিভিন্ন সময়ে ভারতে মুসলিমদের ওপর আক্রমণ হলেও, সেটি নিরোসন না করে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে ভারত।

    সাম্প্রতিক সময়ে দেশটির এমন উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন দেশবরণ্য ইসলামিক বক্তা, প্রচারক ও লেখক মিজানুর রহমান আজহারী।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রবিবার ভারতের উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। পোস্টটিতে এই বক্তা লিখেছেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রতীর সবক দিচ্ছে। 

    ব্যাপারটিকে নিতান্তই হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার আদালত চত্ত্বরে সহিংস হামলা চালায় তার অনুসারীরা। এতে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এরপর থেকেই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে।

    এমন পরিস্থিতিতে, মিথ্যা অভিযোগে চিন্ময় ও ইসকনকে ফাঁসানো হচ্ছে দাবি করে গত শুক্রবার কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে সহিংস হামলা চালায় ভারতীয়রা। 

    এছাড়া, সাম্প্রদায়িক উগ্রবাদী নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় ভারত। 

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এসবের বিরুদ্ধে চিন্ময় দাস কথা বলায় মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করে ভারত। 

    এর আগে চিন্ময় ইস্যুতে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ-ভারত সীমান্তে বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তিনি।

    গত ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেফতার করে পুলিশ।

    পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত।

    সাম্প্রতিক সময়ে ভারতের এমন পক্ষপাতমূলক মিথ্যাচারের মধ্যেই ফেসবুকে দেশটিকে নিয়ে স্ট্যাটাস দিলেন মিজানুর রহমান আজহারী।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.