Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ মোকাবিলায় পুলিশের দুর্বলতা ছিল বলে স্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    আজ সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা নাহিদ বলেন, ‘যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল বলেই এমন ঘটনা ঘটেছে, এটা তো আমরা স্বীকার করেছি। পুলিশকে সক্রিয় করতে পুলিশে রদবদল চলছে।

    রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

    এর জেরে সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায় ওই সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষেরই অন্তত ৩৫ জন আহত হয়। ঘোষণা দিয়ে এমন হামলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী কলেজে হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর নামে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। 

    সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কলেজের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টার ফলেও সংঘর্ষ এড়ানো যায়নি। যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। কোনো মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    আসিফ মাহমুদ আরও বলেন, ‘পুলিশে নতুন নিয়োগে কাজ চলছে। পরিবর্তন আনতে সময় প্রয়োজন। সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান থাকবে আমাদের।

    সংঘর্ষ এড়াতে পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘পুলিশ যখন আক্রান্ত হয় তখন তারা রাবার বুলেট ব্যবহার করেছে। পুলিশ, সেনাবাহিনী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। কেন এ ঘটনা ঘটল, তা তদন্তের আগে বলা যাবে না।

    কোনো গণমাধ্যমে হামলা চালানো হলে তা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কোনো মিডিয়ায় হামলার ঘটনা আবার ঘটলে, সহ্য করা হবে না। আমরা কোনো মিডিয়া বন্ধের পক্ষে নই।

    উপদেষ্টা নাহিদ বলেন, ‘একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় মনে করি না। সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে, সরকারের লক্ষ্য নষ্ট করতে একটা ষড়যন্ত্র তো আছে। দেশি-বিদেশি নানা ইন্ধনের বিষয়ও আছে। কারা এসব বিষয়ে জড়িত, তা তদন্তে কাজ চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    তথ্য উপদেষ্টা বলেন, ‘মিথ্যা প্রচারণা করে ঢাকার বাইরে থেকে শাহবাগে মানুষ আনা হয়েছে। এর সংগঠককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস আটকের বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের আটকের ব্যাপারে ডিএমপি আপনাদের জানাবে। আমরা জেনেছি তার নামে কোতোয়ালি থানায় মামলা আছে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব ঘটনার পেছনে অন্য কোনো মটিভেশন আছে কি না, তা আমরা নিশ্চিত নই।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.