Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    রাজনৈতিক বলয় থেকে কবে মুক্তি পাবে দুর্নীতি দমন কমিশন?

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    দুর্নীতি দমন ব্যুরো থেকে ২০০৪ সালে কমিশনে রুপ নেয় দুদক। এর লক্ষ্য ছিল স্বাধীনভাবে দুর্নীতিবাজ, অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কিন্তু রাজনৈতিক প্রতিপত্তির যাঁতাকলে এই লক্ষ্য বারবারই পিষ্ট হয়েছে। অনেকটা শক্তের ভক্ত ও নরমের যম প্রবাদের বাস্তব রূপ ছিল দুদক।

    জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আবারও আলোচনায় আসে স্বাধীন এই কমিশন। দুদকের সংস্কারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে প্রধান করে একটি কমিশন গঠন করে সরকার।

    সম্প্রতি আগের পুরো কমিশন পদত্যাগ করলে দুদক পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপনও জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নূরুল ইসলাম, পিএসপি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

    দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, সংস্থাটিকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করতে সার্চ কমিটির বড় ভূমিকা থাকবে। এক্ষেত্রে পেশাগত দক্ষতা, সৎ সাহসিকতা ও দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিকে খুঁজতে হবে। কোনো বিশেষ মহলের প্রতি অনুগত বা ক্ষোভ থাকা ব্যক্তিরা কমিশনে আসলে তারা অভ্যন্তরীণ সংস্কার করতে পারবেন না। কমিশন গঠনে সংস্কার কমিটির সরাসরি কোনো ভূমিকা না থাকলেও সার্চ কমিটি চাইলে নানাভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, দুদকের দুর্বলতার মধ্যে অন্যতম হচ্ছে প্রসিকিউশন। সংস্থাটির জন্য আলাদা প্রসিকিউশন টিম থাকা জরুরি। প্রসিকিউশনে দলীয় বিবেচনায় আইনজ্ঞদের নিয়োগ দেয়া হতো। এই বিষয়গুলো থেকে উত্তরণে সুপারিশ করবে সংস্কার কমিশন। যেকোনো সরকারের সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিতে সংস্কার কমিশন বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান ড. ইফতেখারুজ্জামান।

    দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনে সদস্য হিসেবে রয়েছেন সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম, ইউনিভার্সিটি অব লন্ডনের সোয়াস অধ্যাপক মোস্তাক খান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন ও শিক্ষার্থী প্রতিনিধি।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.