শাহ আলম সরকার, ইনচার্জ ( ন্যাশনাল ডেস্ক)
তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। চলমান এই অবস্থা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। দেশের নানান জায়গায় ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সাড়ে ১১ টার দিকে এনায়েতপুরের কেজির মোড় যাত্রী ছাউনির সামনে পথচারী সাধারণ মানুষ, ভ্যান চালক, বাস চালক ও ট্রাক চালকদের মাঝে এক বোতল ঠান্ডা সুপেয় পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা ইযূথ ফোরামের সহ-সভাপতি ও আই সি এল স্কুলের পরিচালক ওয়াহিদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওমর ফারুক শরিফ, এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী সদস্য ও বাংলা ভয়েসের ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক), বাংলা ভয়েসের চৌহালী সংবাদদাতা ইয়াহিয়া খান, থানা ইয়ূথ ফোরামের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের উদ্যোগে চলমান তীব্র গরমে জনজীবন বিপর্যন্ত-পথচারী সাধারণ মানুষ, ভ্যান চালক, বাস চালক ও ট্রাক চালকদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। এনায়েতপুর থানা ইয়ুথ ফোরাম সব সময় সামাজিক ও মানবিক কাজগুলো করে থাকে। আমরা এভাবেই কাজ করে যেতে চাই।

















