নিজস্ব সংবাদদাতা :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যেকোনো সময় ঘোষণা হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বহুল কাঙ্ক্ষিত নতুন কমিটি। এই কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। তবে সব জল্পনা-কল্পনার ঊর্ধ্বে উঠে সিলেট মহানগরের শীর্ষ পদের আলোচনায় এখন সবচেয়ে শক্তিশালী নাম- রাজপথের লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর।
গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত মাহমুদুল হাসান সাগর দলীয় রাজনীতিতে একজন ত্যাগী ও সাহসী নেতা হিসেবে সুপরিচিত। তৃণমূল নেতাকর্মীদের মতে, সংগঠন যখনই সংকটে পড়েছে, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে সাধারণ ছাত্র ও নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকায় তিনি বর্তমানে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।রাজনৈতিক প্রতিকূলতা, একাধিক মামলা এবং কারাবরণের মতো কঠিন সময় পার করেও বিচ্যুত হননি আদর্শ থেকে। বরং নিরলসভাবে কাজ করেছেন ছাত্রদলের সাংগঠনিক ভিত মজবুত করতে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নেতৃত্বের দৌড়ে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে।
সিলেট মহানগরের সাধারণ নেতাকর্মীদের দাবি, দলকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে হলে রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা জরুরি। সেই বিবেচনায় মাহমুদুল হাসান সাগরের মতো লড়াকু সৈনিককে মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া সময়ের দাবি।
কেন্দ্রীয় ছাত্রদলও এবার ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাদের হাতেই সিলেটের নেতৃত্ব তুলে দিতে চায় বলে দলীয় সূত্রে জানা গেছে। যদি তাই হয়, তবে যোগ্যতার বিচারে মাহমুদুল হাসান সাগরের নাম আসার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।
















