ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধনবাড়ী-এর আয়োজনে সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। ধনবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাইস্কা উচ্চ বিদ্যালয় ও নরিল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় পাইস্কা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
এছাড়া, প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পাইস্কা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম মৌ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।
















